অভয়ার মাকে টিকিট দেওয়া নিয়ে বিজেপিতে তুলকালাম! শমীক বনাম শুভেন্দু দ্বৈরথে সরগরম বঙ্গ রাজনীতি

অভয়ার মাকে টিকিট দেওয়া নিয়ে বিজেপিতে তুলকালাম! শমীক বনাম শুভেন্দু দ্বৈরথে সরগরম বঙ্গ রাজনীতি

আর জি করের নির্যাতিতা ‘অভয়া’-র মাকে প্রার্থী করা নিয়ে কার্যত দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছে পদ্ম শিবির। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদাররা যেখানে এই সিদ্ধান্তের প্রবল বিরোধী, সেখানে ভিন্ন মেরুতে অবস্থান করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

দলীয় সূত্রের খবর, অভয়ার মায়ের ভোটে লড়ার ইচ্ছা প্রকাশের পর থেকেই রাজ্য বিজেপিতে অস্বস্তি বেড়েছে। শমীক-সুকান্ত শিবিরের যুক্তি, নির্যাতিতার পরিবারের রাজনীতিতে আসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে তীব্র নিন্দার ঝড় উঠেছে, তাতে হিতে বিপরীত হতে পারে দলের। মাঠের কর্মীদের একাংশও মনে করছেন, নির্যাতিতার মাকে প্রার্থী করলেই মানুষের সমর্থন মিলবে এমন ভাবা ভুল।

অন্যদিকে, শুভেন্দু শিবির দিল্লিতে নিজেদের অনুকূল যুক্তি সাজিয়ে পাঠালেও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা কাটেনি। জলহাটির বাড়ি থেকে বিজেপির টিকিটে লড়ার যে ঘোষণা অভয়ার মা করেছিলেন, তা ঘিরে এখন খোদ গেরুয়া শিবিরের অন্দরেই আড়াআড়ি বিভাজন স্পষ্ট। সুবিচারের লড়াইয়ের মাঝে রাজনীতির এই প্রবেশে রাজ্যজুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *