ট্রাম্পকে তুড়ি মেরে ওড়ালো ইরান! মার্কিন প্রস্তাবকে ‘পরাজয়ের দলিল’ বলে চরম বিদ্রুপ তেহরানের

ট্রাম্পকে তুড়ি মেরে ওড়ালো ইরান! মার্কিন প্রস্তাবকে ‘পরাজয়ের দলিল’ বলে চরম বিদ্রুপ তেহরানের

ইরানের সাথে দুই দিনের ‘ফলপ্রসূ’ আলোচনার দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই দাবিকে নজিরবিহীনভাবে উপহাস করল ইরানি সেনাবাহিনী। বুধবার ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি এক ভিডিও বার্তায় স্পষ্ট জানান, আমেরিকা এখন কারোর সাথে নয় বরং কেবল নিজেদের সাথেই নিজেরা কথা বলছে।

ট্রাম্পের ১৫ দফার যুদ্ধবিরতি প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, রণক্ষেত্রে পরাজয় আড়াল করতেই এখন আলোচনার নাটক সাজাচ্ছে ওয়াশিংটন। জোলফাগারি বলেন, “যে নিজেকে বিশ্বশক্তি দাবি করে, সে যদি সত্যিই শক্তিশালী হতো তবে অনেক আগেই এই সংকট কাটিয়ে উঠত।”

আমেরিকার অভ্যন্তরীণ বিবাদ ও কৌশলগত ব্যর্থতা এখন তুঙ্গে দাবি করে ইরানি সেনার হুঙ্কার, “আপনাদের ফাঁকা বুলি আর দিন ফুরিয়েছে। পরাজয়কে চুক্তির রূপ দেওয়ার চেষ্টা করবেন না। আমাদের প্রথম ও শেষ কথা একটাই— আপনাদের মতো শক্তির সাথে আমরা কখনও আপস করব না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *