ট্রাম্প নন বরং এই মার্কিন নেতার ওপরই ভরসা তেহরানের, যুদ্ধ থামাতে ইরানের গোপন প্রস্তাব

ট্রাম্প নন বরং এই মার্কিন নেতার ওপরই ভরসা তেহরানের, যুদ্ধ থামাতে ইরানের গোপন প্রস্তাব

আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি ইরান, তবে ডোনাল্ড ট্রাম্প নয় বরং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেই কথা বলতে আগ্রহী তেহরান। সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্যাক-চ্যানেল বার্তার মাধ্যমে ওয়াশিংটনকে এই বিশেষ প্রস্তাব পাঠিয়েছে ইরান। তেহরানের বিশ্বাস, ট্রাম্প প্রশাসনের অন্য সদস্যদের তুলনায় ভ্যান্স যুদ্ধ বন্ধে অনেক বেশি নমনীয় ও ইতিবাচক ভূমিকা নিতে পারেন। স্টিভ উইটকফ বা জ্যারেড কুশনারের মতো বিশেষ দূতদের ওপর ইরানের আস্থা নেই বললেই চলে। তবে হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে, আলোচনার টেবিলে আমেরিকার প্রতিনিধিত্ব কে করবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন খোদ ডোনাল্ড ট্রাম্পই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *