গ্যাস সিলিন্ডারের রুটি খেয়ে পুরুষদের শক্তি কমছে! কেন এমন বিস্ফোরক দাবি করলেন দেবকীনন্দন ঠাকুর

গ্যাস সিলিন্ডারের রুটি খেয়ে পুরুষদের শক্তি কমছে! কেন এমন বিস্ফোরক দাবি করলেন দেবকীনন্দন ঠাকুর

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় ঘনিয়ে আসছে ভয়াবহ এলপিজি সংকট। ঠিক এই সময়েই মাটির উনুনের রুটির অবিশ্বাস্য উপকারিতা নিয়ে মুখ খুললেন মথুরার প্রখ্যাত কথাবাচক দেবকীনন্দন ঠাকুর।

তার দাবি, গ্যাসের আগুনে সেঁকা রুটি খাওয়ার ফলেই আজকের পুরুষদের শরীরে আগের মতো দম নেই। গ্যাসের রুটি যেমন ফুলে ওঠে, মানুষের শরীরও তেমনই অন্তঃসারশূন্যভাবে ফুলে যাচ্ছে। চিকিৎসকদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, উনুনের ধোঁয়ায় সামান্য সমস্যা হলেও সেই খাবার ছিল রোগমুক্ত ও পুষ্টিকর।

যুদ্ধের প্রভাবে প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারে টান পড়লে মানুষকে ফের সত্যযুগের মতো কাঠ-খড় আর গোবরের ঘুঁটের ওপর নির্ভর করতে হবে বলেও সতর্ক করেছেন তিনি। ভক্তদের উদ্দেশে তার বার্তা, একদিন হয়তো রান্নার গ্যাসের অভাবে মানুষ আবার গরুর গোবরের জন্য হাহাকার করবে। তাই প্রকৃতির এই পরিবর্তনের সংকেত বুঝে এখনই সতর্ক হওয়া প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *