৩৫ দিন নয়, আগের নিয়মেই মিলবে গ্যাস! সিলিন্ডার বুকিং নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

৩৫ দিন নয়, আগের নিয়মেই মিলবে গ্যাস! সিলিন্ডার বুকিং নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভ্রান্তি দূর করল পেট্রোলিয়াম মন্ত্রক। একটি সিলিন্ডার নেওয়ার পর দ্বিতীয়টি বুক করতে ৩৫ দিন অপেক্ষা করতে হবে— এই তথ্য সম্পূর্ণ ভুয়ো বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে বুকিংয়ের নিয়মে কোনো বদল আসেনি।

বর্তমানে শহরাঞ্চলের গ্রাহকরা একটি সিলিন্ডার নেওয়ার ২৫ দিন পর এবং গ্রামাঞ্চলের গ্রাহকরা ৪৫ দিন পর পরবর্তী সিলিন্ডার বুক করতে পারবেন। এছাড়া উজ্জ্বলা যোজনার ৫ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে এই সময়সীমা ১৬ দিন এবং ১০ কেজির সিলিন্ডারের জন্য ২৫ দিন ধার্য রয়েছে। দেশে পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে জানিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রক।

বর্তমানে কলকাতায় রান্নার গ্যাসের দাম ৬০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯ টাকায়। সরবরাহ নিয়ে সাময়িক উদ্বেগ থাকলেও কেন্দ্র জানিয়েছে সিলিন্ডার প্রাপ্তিতে বড় কোনো বাধা নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *