সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট? এবার ১ ঘণ্টায় সরানোর কঠোর নিয়ম আনছে কেন্দ্র

সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট? এবার ১ ঘণ্টায় সরানোর কঠোর নিয়ম আনছে কেন্দ্র

অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগে এই ধরনের পোস্ট সরানোর জন্য ২৪ থেকে ৩৬ ঘণ্টা সময় দেওয়া হলেও, বর্তমানে তা কমিয়ে ২ থেকে ৩ ঘণ্টা করা হয়েছে। এবার সেই সময়সীমা আরও কমিয়ে মাত্র ১ ঘণ্টা করার বিষয়ে নীতিগত আলোচনা শুরু হয়েছে। সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ইন্টারনেটে নীতি-বিরুদ্ধ এবং ক্ষতিকারক তথ্য দ্রুত রুখে দেওয়া।

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ২০২১-এর সংশোধনী অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিতর্কিত পোস্ট মুছতে হবে। সরকারি কর্মকর্তাদের মতে, ১ ঘণ্টার এই নতুন নিয়ম কার্যকর করা হবে কি না, তা সংশ্লিষ্ট কো ম্পা নিগুলোর অতীত রেকর্ডের ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য, এই প্রস্তাবিত সময়সীমা বিশ্বের যেকোনো দেশের তুলনায় সর্বনিম্ন হতে চলেছে।

বর্তমানে কেবল তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের হাতে কনটেন্ট ব্লক করার ক্ষমতা থাকলেও, আইটি আইনের ৬৯(এ) ধারায় স্বরাষ্ট্র, প্রতিরক্ষা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কেও এই ক্ষমতা দেওয়ার চিন্তাভাবনা চলছে। এর ফলে জাতীয় নিরাপত্তা বা জনস্বার্থ বিঘ্নিতকারী যেকোনো তথ্য মুহূর্তের মধ্যে সরিয়ে ফেলা সম্ভব হবে। সাইবার দুনিয়াকে আরও নিরাপদ ও দায়বদ্ধ করতেই সরকারের এই কঠোর অবস্থান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *