নন্দীগ্রামের লড়াইয়ে অভিষেকের মাস্টারস্ট্রোক! পবিত্র করকে জেতালেই মিলবে বছরভর বিশেষ পরিষেবা

নন্দীগ্রামের লড়াইয়ে অভিষেকের মাস্টারস্ট্রোক! পবিত্র করকে জেতালেই মিলবে বছরভর বিশেষ পরিষেবা

বিধানসভা ভোটের তপ্ত আবহে বুধবার নন্দীগ্রামের মাটি থেকে বড় ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয় প্রার্থী পবিত্র করের সমর্থনে আয়োজিত কর্মীসভা থেকে তিনি স্পষ্ট জানান, নন্দীগ্রামের মাটিকে ‘অপবিত্র’ মুক্ত করে পবিত্র করার লড়াই শুরু হয়েছে। এদিন ভোটারদের উদ্দেশ্যে একগুচ্ছ বিশেষ প্রতিশ্রুতিও দেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী জয়ী হলে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ‘সেবাশ্রয়’ ক্যাম্প করা হবে। রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্পের পাশাপাশি এই ক্যাম্পগুলো সাধারণ মানুষের পরিষেবায় সারা বছর সক্রিয় থাকবে। দুটি ব্লকে দুটি মডেল ক্যাম্প তৈরির পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

বিজেপি বিধায়ককে তীব্র আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, এখানকার বিধায়ক উন্নয়নের টাকা আটকে দিয়েছেন এবং মানুষের প্রয়োজনে পাশে থাকেন না। গেরুয়া শিবিরের রাজনীতির কড়া সমালোচনা করে তিনি সাধারণ কর্মীদের বার্তা দেন, “আপনারা শুধু ২৫ দিন সময় দিন, বাকি ৫ বছর নন্দীগ্রাম আগলানোর দায়িত্ব আমার।” একইসঙ্গে বুথ স্তরে সংগঠনকে আরও মজবুত করার নির্দেশ দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *