২৬-এর মহাযুদ্ধ: রাজ্যের ৫ ধর্মস্থানে কি ফুটবে পদ্ম? উত্তরের খোঁজে রাজনৈতিক মহল

২৬-এর মহাযুদ্ধ: রাজ্যের ৫ ধর্মস্থানে কি ফুটবে পদ্ম? উত্তরের খোঁজে রাজনৈতিক মহল

২০২৬-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের হিন্দু ভোট ব্যাংক সংহত করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। বিশেষ করে দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ, তারকেশ্বর ও মায়াপুরের মতো গুরুত্বপূর্ণ তীর্থস্থান সংলগ্ন বিধানসভা কেন্দ্রগুলোতে জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারীর মতো প্রথম সারির নেতারা সরাসরি ধর্মীয় মেরুকরণের ডাক দেওয়ায় খড়দা থেকে নবদ্বীপ—সর্বত্রই এখন ধর্মের লড়াই সমীকরণ বদলাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ।

পরিসংখ্যান অনুযায়ী, গত নির্বাচনে এই কেন্দ্রগুলোতে বিজেপির ফল ছিল নজরকাড়া। দক্ষিণেশ্বর (খড়দা) ও কালীঘাটে (ভবানীপুর) বিজেপি উল্লেখযোগ্য ভোট পেলেও তৃণমূলের আধিপত্য ভাঙতে পারেনি। তবে তারাপীঠ (রামপুরহাট) ও তারকেশ্বরে বিজেপির প্রাপ্ত ভোট ছিল প্রায় ৪৩ শতাংশের কাছাকাছি। বিশেষ করে তারকেশ্বরে মুসলিম ভোটারের হার কম হওয়ায় সেখানে আশার আলো দেখছে পদ্ম শিবির। অন্যদিকে, মায়াপুর সংলগ্ন নবদ্বীপেও গতবার ৪০ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি।

তবে এই ধর্মীয় মেরুকরণের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর জনবিন্যাস। খড়দা, ভবানীপুর ও রামপুরহাটে মুসলিম ভোটারের হার ১৩ থেকে ৩০ শতাংশের মধ্যে, যা নির্বাচনের ফল নির্ধারণে বিশেষ ভূমিকা পালন করে। তৃণমূলের শক্ত ঘাঁটিতে ফাটল ধরাতে বিজেপি এবার ড. কল্যাণ চক্রবর্তী ও ধ্রুব সাহার মতো প্রার্থীদের ওপর ভরসা রাখলেও, শেষ হাসি কে হাসবে তা নির্ভর করছে প্রান্তিক ভোটারদের সিদ্ধান্তের ওপর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *