ধোনি না সৌরভ কে সেরা অধিনায়ক? খোদ মহারাজের বিষ্ফোরক মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল

ধোনি না সৌরভ কে সেরা অধিনায়ক? খোদ মহারাজের বিষ্ফোরক মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিকেট বিশ্বের একাধিক অমীমাংসিত বিতর্কের অবসান ঘটালেন। শচীন তেন্ডুলকর এবং বিরাট কোহলির মধ্যে কে সেরা ব্যাটার এই নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় তুমুল লড়াই, তখন সৌরভ স্পষ্ট জানিয়ে দিলেন যে শচীনের উচ্চতা অন্য স্তরে। দীর্ঘ ১৪ বছর মাস্টার ব্লাস্টারের সাথে খেলার অভিজ্ঞতা থেকে মহারাজ জানান, সেই সময়ের বিশ্বমানের বোলারদের শাসন করে এত রান করা আর কারো পক্ষে সম্ভব নয়। তাই কোহলির সাথে শচীনের তুলনা কার্যত চলে না বলেই মনে করেন তিনি।

অন্যদিকে অধিনায়কত্বের লড়াইয়েও সবাইকে চমকে দিয়েছেন প্রিন্স অফ ক্যালকাটা। মহেন্দ্র সিং ধোনি নাকি তিনি নিজে কে সেরা? এই প্রশ্নের উত্তরে বিনম্রভাবে সৌরভ জানান যে সীমিত ওভারের ক্রিকেটে ধোনিই ভারতের শ্রেষ্ঠ অধিনায়ক। ধোনির আইসিসি ট্রফি জয়ের সাফল্যের কথা উল্লেখ করে সৌরভ স্বীকার করেন যে ধোনি তাঁর চেয়েও অনেক বড় মাপের দলনেতা। বিশেষ করে ধোনির লড়াই কীভাবে ভারতের ছোট ছোট শহর থেকে প্রতিভার উঠে আসাকে সহজ করে দিয়েছে, তার ভূয়সী প্রশংসা করেন দাদা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *