বদল যাচ্ছে ডেন্টিস্ট হওয়ার নিয়ম, বিডিএস পড়ুয়াদের দিতেই হবে নেক্সট পরীক্ষা

দেশের ডেন্টাল শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে কেন্দ্রীয় সরকার ‘ন্যাশনাল ডেন্টাল কমিশন অ্যাক্ট ২০২৩’ কার্যকর করেছে। এখন থেকে বিডিএস ডিগ্রি লাভের পর প্র্যাকটিস শুরু করতে শিক্ষার্থীদের জন্য ‘ন্যাশনাল এক্সিট টেস্ট’ বা NExT পরীক্ষা পাশ করা বাধ্যতামূলক। বিদেশ থেকে দন্তচিকিৎসা পড়ে আসা পড়ুয়াদের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে।
নতুন এই নিয়মে বেসরকারি ডেন্টাল কলেজগুলোর ৫০ শতাংশ আসনের ফি এখন থেকে সরকার নিয়ন্ত্রণ করবে, যা মধ্যবিত্ত পড়ুয়াদের জন্য বড় স্বস্তি। এছাড়া রাজ্য ডেন্টাল কাউন্সিলগুলোতে এখন থেকে নির্বাচনের বদলে সরাসরি নিয়োগের মাধ্যমে সদস্য নির্বাচন করা হবে। বিদেশি দন্তচিকিৎসকরাও এখন থেকে নির্দিষ্ট মেয়াদে ভারতে কাজের সুযোগ পাবেন। সামগ্রিক ব্যবস্থা তদারকির জন্য একটি নতুন ‘ডেন্টাল অ্যাডভাইজরি কাউন্সিল’ গঠন করা হয়েছে, যা সরাসরি মূল কমিশনের অধীনে কাজ করবে।