ভারতের কড়া হুঁশিয়ারি শুনে কাঁপছে পাকিস্তান, সন্ত্রাসবাদ ইস্যুতে দিল্লির মোক্ষম জবাব

ভারতের কড়া হুঁশিয়ারি শুনে কাঁপছে পাকিস্তান, সন্ত্রাসবাদ ইস্যুতে দিল্লির মোক্ষম জবাব

নয়াদিল্লি: নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হয়ে ওকালতি করায় পাকিস্তানকে ধুয়ে দিল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ বিষয় বা বিচারবিভাগীয় প্রক্রিয়া নিয়ে মন্তব্য করার কোনও অধিকার ইসলামাবাদের নেই।

ভারত বিরোধিতার নামে মিথ্যা এবং ভিত্তিহীন প্রচার বন্ধ করার পরামর্শ দিয়ে নয়াদিল্লি জানিয়েছে, সন্ত্রাসবাদের মদতদাতা হিসেবে পাকিস্তানের ইতিহাস সবার জানা। অন্য দেশের বিচার ব্যবস্থা নিয়ে কথা না বলে বরং নিজেদের দেশে হওয়া মানবাধিকার লঙ্ঘন নিয়ে পাকিস্তানের আত্মচিন্তা করা উচিত। ভারতের কড়া বার্তার পর আন্তর্জাতিক মহলে ফের মুখ পুড়ল পড়শি দেশটির।

সীমান্তপারের সন্ত্রাস বন্ধ এবং জঙ্গিগোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া থেকে বিরত থাকতে পাকিস্তানকে বারবার সতর্ক করেছে ভারত। এবার সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেওয়া হলো যে, ভারতের আইনি লড়াইয়ে নাক গলালে ফল ভালো হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *