রেল ও সড়ক নির্মাণে বড় বিপ্লব! ১২ মাসের কাজ হবে মাত্র ১০০ দিনে

রেল ও সড়ক নির্মাণে বড় বিপ্লব! ১২ মাসের কাজ হবে মাত্র ১০০ দিনে

দেশের রেল ও সড়ক যোগাযোগ পরিকাঠামোয় আমূল পরিবর্তন আনতে কেন্দ্রীয় সরকার চালু করল ‘প্রিজম-এসজি’ (PRISM-SG) পোর্টাল। বুধবার এই বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়করি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

নতুন এই ব্যবস্থার ফলে রেল ওভার ব্রিজ (ROB) নির্মাণের জটিল প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল ও স্বচ্ছ হবে। আগে রেলের বিভিন্ন ছাড়পত্র, ডিজাইন অনুমোদন এবং স্টিল গার্ডার পরিদর্শনের মতো কাজগুলো অফলাইনে হওয়ায় দীর্ঘ সময় লাগত। এখন থেকে কোয়ালিটি চেক এবং ওয়েল্ডিং স্পেসিফিকেশনের মতো বিষয়গুলো অনলাইনেই নিষ্পত্তি করা যাবে।

সবচেয়ে বড় চমক হলো সময়সীমা। আগে যে অনুমোদন পেতে প্রায় ১২ মাস বা এক বছর সময় লাগত, এখন এই পোর্টালের মাধ্যমে তা মাত্র ৩ থেকে ৪ মাসের মধ্যে সম্পন্ন হবে। সড়ক বিভাগ, ভারতীয় রেল, ঠিকাদার এবং পরিদর্শনকারী সংস্থাগুলো এখন একই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করবে, যা পরিকাঠামো উন্নয়নের গতি বহুগুণ বাড়িয়ে দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *