একই পরিবারের কেউ চিকিৎসক কেউ জওয়ান কিন্তু ভোটার তালিকায় ব্রাত্য, সুতির সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে তুলকালাম

একই পরিবারের কেউ চিকিৎসক কেউ জওয়ান কিন্তু ভোটার তালিকায় ব্রাত্য, সুতির সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে তুলকালাম

মুর্শিদাবাদের সুতি বিধানসভায় ভোটার তালিকা ঘিরে চরম বিতর্ক দানা বেঁধেছে। জগতাই-১ গ্রাম পঞ্চায়েতের দেবিপুর গ্রামের দুটি বুথে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, প্রায় ৭৫ শতাংশ ‘বিচারাধীন’ ভোটারের নাম বাদ পড়েছে। তালিকায় নাম নেই খোদ সরকারি হাসপাতালের চিকিৎসক, বিএসএফ জওয়ান, শিক্ষক এমনকি আইনজীবীদেরও।

১১১ নম্বর বুথের ৫৯৬ জন বিচারাধীন ভোটারের মধ্যে বাদ গিয়েছেন ২৮৯ জন। ১১২ নম্বর বুথে ৫৯৪ জনের মধ্যে নাম নেই ৪৩২ জনের। একই পরিবারের তিন চিকিৎসকের মধ্যে দু’জনের নাম বাদ পড়লেও একজনের নাম তালিকায় রয়েছে। ওড়িশায় কর্মরত বিএসএফ জওয়ান আব্দুল বারির নামও কাটা পড়েছে। অথচ তাঁদের প্রত্যেকের কাছেই ১৯৫২ সালের নথি থেকে শুরু করে পাসপোর্ট ও জন্ম শংসাপত্র মজুত রয়েছে। জন্মসূত্রে ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও কেন এই গণছাঁটাই, তা নিয়ে ক্ষোভে ফুঁসছে এলাকা। স্থানীয় বিধায়ক ইমানি বিশ্বাস এই ঘটনাকে ‘অমানবিক নির্যাতন’ বলে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন। বিএলও-র দাবি, কেন এমনটা হয়েছে তা তাঁর জানা নেই। স্থানীয় বাসিন্দারা এই পরিস্থিতির দ্রুত সমাধান দাবি করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *