বিজ্ঞাপন বানাতে আর লাগবে না লাখ টাকা, ফ্রিতেই হবে বাজিমাত
March 26, 20268:20 am

ব্যবসার প্রচারে দামী এজেন্সির দিন শেষ এখন স্মার্টফোনের এই অ্যাপগুলিই তৈরি করে দেবে ভাইরাল ভিডিও। ক্যানভা, গুগল জেমিনি এবং মেটা এআই-এর মতো উন্নত প্রযুক্তির সাহায্যে এখন যে কেউ পেশাদার মানের বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। এই টুলগুলি ব্যবহার করে আকর্ষণীয় ভিজ্যুয়াল, ট্রেন্ডি মিউজিক এবং এআই জেনারেটেড কন্টেন্ট তৈরি করা সম্ভব।
ছোট দোকান বা ক্যাফে হোক কিংবা বড় স্টার্টআপ, বড় বাজেট ছাড়াই নিজের ব্র্যান্ডকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দারুণ সুযোগ দিচ্ছে এই অ্যাপগুলো। টেক্সট থেকে ইমেজ তৈরি করা বা ভিডিওতে ভয়েসওভার যোগ করার মতো কঠিন কাজগুলো এখন হবে নিমিষেই। এআই প্রযুক্তির সঠিক ব্যবহারে প্রতিযোগিতার বাজারে নিজের ব্যবসাকে এগিয়ে রাখা এখন অনেক সহজ।