জোটে ফাটল? আরাবুল ইস্যুতে আইএসএফ-সিপিএম সম্পর্কে চরম টানাপোড়েন!

জোটে ফাটল? আরাবুল ইস্যুতে আইএসএফ-সিপিএম সম্পর্কে চরম টানাপোড়েন!

ক্যানিং পূর্ব আসনে ভাঙড়ের প্রাক্তন তৃণমূল নেতা আরাবুল ইসলামকে আইএসএফ প্রার্থী করায় চরম অস্বস্তিতে পড়েছে সিপিএম। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিপক্ষকে জোটসঙ্গী হিসেবে মেনে নিতে নারাজ বাম শিবিরের নিচুতলার কর্মীরা। এই পরিস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আলিমুদ্দিনের কাছে পাল্টা বাম প্রার্থী দেওয়ার দাবি জানানো হয়েছে, যা জোটের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।

বামফ্রন্টের অন্দরে ক্ষোভের মূল কারণ হলো আরাবুলের বিতর্কিত অতীত ও তাঁর বিরুদ্ধে বামেদের দীর্ঘ লড়াই। একতরফাভাবে আইএসএফের প্রার্থী ঘোষণা এবং বিশেষ করে আরাবুলের মতো ব্যক্তিত্বকে টিকিট দেওয়াকে কেন্দ্র করে শরিক দলগুলোর মধ্যেও অসন্তোষ দানা বেঁধেছে। স্থানীয় নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, কোনোভাবেই আরাবুল ইসলামের সমর্থনে তাঁরা প্রচারে নামবেন না।

পরিস্থিতি মোকাবিলায় রাজ্য বামফ্রন্ট কড়া অবস্থান নিতে চলেছে বলে দলীয় সূত্রে খবর। বৃহস্পতিবার মহম্মদ সেলিমের ডাকা সাংবাদিক বৈঠকে আসন রফাসুত্র ও ক্যানিং পূর্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। শরিকি বিবাদ ও প্রার্থী নির্বাচন নিয়ে তৈরি হওয়া এই টানাপোড়েন শেষ পর্যন্ত ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বাম-আইএসএফ জোটকে ভাঙনের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *