৯০০ কোটির গণ্ডি পেরোলো ধুরন্ধর ২, রণবীর সিংয়ের সিনেমার কামাই দেখে ভাগ চাইল পাকিস্তান

৯০০ কোটির গণ্ডি পেরোলো ধুরন্ধর ২, রণবীর সিংয়ের সিনেমার কামাই দেখে ভাগ চাইল পাকিস্তান

আদিত্য ধরের ‘ধুরন্ধর’ বক্স অফিসে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। গত ১৯ মার্চ মুক্তি পাওয়া এই সিনেমাটি বিশ্বজুড়ে ইতিমধ্য়েই ৯০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সিনেমায় পাকিস্তান, করাচি ও ল্যারির প্রসঙ্গ থাকায় প্রতিবেশী দেশেও শুরু হয়েছে ব্যাপক শোরগোল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানি নাগরিকরা এই বিপুল আয়ের ভাগ দাবি করছেন।

ভাইরাল ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, সিনেমার আয়ের অন্তত ৮০ শতাংশ করাচির ল্যারিতে দেওয়া উচিত। অন্য এক ব্যক্তি দাবি করেন, সিনেমাটি ল্যারির দৃশ্য দেখিয়ে টাকা কামিয়েছে, তাই অন্তত সেখানকার চিল চক এলাকাটি সংস্কার করে দেওয়া উচিত। ভারতীয় নেটিজেনদের মধ্যে এই ভিডিওটি নিয়ে হাসির রোল উঠেছে।

আশ্চর্যের বিষয় হলো, সিনেমার শুটিং পাকিস্তানে হয়নি। পরিচালক আদিত্য ধর থাইল্যান্ডের ব্যাংককে ল্যারির হুবহু সেট তৈরি করেছিলেন। প্রায় ৬ একর জমির ওপর খবরের কাগজের কাটিং ও দক্ষ শিল্পীদের সাহায্যে চিল চক থেকে শুরু করে ল্যারির অলিগলি ফুটিয়ে তোলা হয়েছিল। এছাড়া লুধিয়ানা, মুম্বই, অমৃতসর ও লাদাখেও সিনেমাটির শুটিং হয়েছে। আদতে থাইল্যান্ডের সেটে শুটিং করে কয়েকশ কোটি টাকা আয়ের খবর শুনে এখন হকচকিত পাকিস্তানিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *