আকাশপথে বড় বিপ্লব: দেশে ১০০টি নতুন বিমানবন্দর ও ২০০টি হেলিপ্যাড গড়তে ২৮ হাজার কোটির বরাদ্দ

আকাশপথে বড় বিপ্লব: দেশে ১০০টি নতুন বিমানবন্দর ও ২০০টি হেলিপ্যাড গড়তে ২৮ হাজার কোটির বরাদ্দ

দেশের আঞ্চলিক বিমান পরিষেবাকে ঢেলে সাজাতে ‘উড়ান ২.০’ (UDAN 2.0) প্রকল্পের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ২০২৬-২৭ থেকে ২০৩৫-৩৬ অর্থবর্ষের মধ্যে এই মেগা প্রকল্প বাস্তবায়িত হবে। প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলোতে আকাশপথের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। এই উদ্যোগের আওতায় মোট ২৮,৮৪০ কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী এক দশকে দেশজুড়ে ১০০টি নতুন বিমানবন্দর এবং ২০০টি হেলিপ্যাড নির্মাণ করা হবে। এর মধ্যে ১২,১৫৯ কোটি টাকা খরচ করে বিভিন্ন প্রান্তের অব্যবহৃত রানওয়েগুলোকে পূর্ণাঙ্গ বিমানবন্দরের রূপ দেওয়া হবে। এছাড়া পাহাড়ি অঞ্চল ও নির্জন দ্বীপগুলোতে যাতায়াত ও জরুরি স্বাস্থ্য পরিষেবা সুগম করতে ৩,৬৬১ কোটি টাকা ব্যয়ে বিশেষ পরিকাঠামো গড়ে তোলা হবে।

দুর্গম অঞ্চলের ছোট বিমানবন্দরগুলোর জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমান কেনার সিদ্ধান্তও নিয়েছে কেন্দ্র। মন্ত্রিসভার অনুমোদন অনুযায়ী, পবন হংসের জন্য দুটি ‘ধ্রুব’ হেলিকপ্টার এবং অ্যালায়েন্স এয়ারের জন্য দুটি ‘ডর্নিয়ার’ বিমান কেনা হবে। এই সামগ্রিক আধুনিকীকরণ প্রক্রিয়া ভারতের বিমান চলাচল খাতের মানচিত্র বদলে দেবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *