যুদ্ধ আর তেলের সংকট রুখতে ড্রাগনদের গোপন সুপারগ্রিড মাস্টারপ্ল্যান

যুদ্ধ আর তেলের সংকট রুখতে ড্রাগনদের গোপন সুপারগ্রিড মাস্টারপ্ল্যান

আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরান যখন হোর্মুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, তখন বিশ্বজুড়ে জ্বালানি সংকটের হাহাকার। ভারতসহ একাধিক দেশের তেলবাহী জাহাজ আটকে পড়লেও চীন কিন্তু মোটেও বিচলিত নয়। যখন গোটা দুনিয়া সমুদ্রপথ খোলার অপেক্ষায়, তখন বেইজিং অত্যন্ত গোপনে সাজিয়ে ফেলেছে তাদের বিকল্প এনার্জি গেমপ্ল্যান।

আমদানি করা তেল বা গ্যাসের ওপর নির্ভরতা কমাতে চীন এখন জোর দিচ্ছে তাদের নিজস্ব ‘আল্ট্রা-হাই-ভল্টেজ’ ট্রান্সমিশন নেটওয়ার্ক বা সুপারগ্রিডের ওপর। স্টেট গ্রিড কর্পোরেশন এবং চায়না সাউদার্ন পাওয়ার গ্রিড—এই দুই সরকারি সংস্থা মিলে তৈরি করছে এমন এক বিদ্যুৎ ব্যবস্থা, যা দূরপাল্লার সঞ্চালনে বিপ্লব আনবে। এর ফলে যুদ্ধের কারণে সমুদ্রপথ অবরুদ্ধ হলেও চীনের অভ্যন্তরীণ বিদ্যুৎ সরবরাহ ও জ্বালানি নিরাপত্তা বিন্দুমাত্র বিঘ্নিত হবে না। ওয়াশিংটন চীনকে এই সংঘাতে টানার চেষ্টা করলেও, বেইজিং সুকৌশলে যুদ্ধের উত্তাপ এড়িয়ে নিজের শক্তি মজবুত করতেই ব্যস্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *