পিএনজি সংযোগ না নিলেই বন্ধ হবে রান্নার গ্যাসের সিলিন্ডার: কেন্দ্রের কড়া নির্দেশিকা

পিএনজি সংযোগ না নিলেই বন্ধ হবে রান্নার গ্যাসের সিলিন্ডার: কেন্দ্রের কড়া নির্দেশিকা

দেশজুড়ে রান্নার গ্যাসের তীব্র সংকটের মাঝেই এলপিজি সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। নতুন নিয়ম অনুযায়ী, যেসব এলাকায় ইতিমধ্যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস (পিএনজি) সরবরাহের ব্যবস্থা রয়েছে, সেখানে এই সংযোগ নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে এলপিজি আমদানিতে ঘাটতি দেখা দেওয়ায় বিকল্প হিসেবে পিএনজি ব্যবহারের ওপর জোর দিচ্ছে সরকার।

প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, সংশ্লিষ্ট গ্যাস কো ম্পা নিগুলো গ্রাহকদের এই বিষয়ে নোটিশ পাঠাবে। নোটিশ পাওয়ার পর গ্রাহকরা সংযোগ পরিবর্তনের জন্য সর্বোচ্চ তিন মাস সময় পাবেন। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে পিএনজি সংযোগ গ্রহণ না করলে সংশ্লিষ্ট গ্রাহকের বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার সরবরাহ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হতে পারে বলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যে দেশজুড়ে বিতর্ক দানা বেঁধেছে। বিশেষ করে এলপিজি সংকটের এই কঠিন সময়ে সাধারণ মানুষের ওপর বাধ্যতামূলকভাবে পিএনজি চাপিয়ে দেওয়ার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। তবে মন্ত্রকের দাবি, পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ ব্যবস্থা অনেক বেশি নিরবচ্ছিন্ন এবং বর্তমান পরিস্থিতিতে গার্হস্থ্য ও বাণিজ্যিক চাহিদা মেটাতে এটিই সবচেয়ে কার্যকর পদক্ষেপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *