২০২৭ বিশ্বকাপের লক্ষ্যে বিরাট রোহিতদের মহাপ্রস্তুতি! ঘরের মাঠে ২২ ম্যাচের মহাযুদ্ধের সূচি প্রকাশ করল বিসিসিআই

২০২৭ বিশ্বকাপের লক্ষ্যে বিরাট রোহিতদের মহাপ্রস্তুতি! ঘরের মাঠে ২২ ম্যাচের মহাযুদ্ধের সূচি প্রকাশ করল বিসিসিআই

টি-২০ এবং টেস্ট থেকে বিদায়ে এখন পাখির চোখ কেবল ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ট্রফি জয়ের জন্য ঝালিয়ে নিতে ঠাসা নির্ঘণ্ট ঘোষণা করল বিসিসিআই। আগামী ১২ মাসে ভারত খেলবে মোট ১৮টি ওয়ানডে, যার মধ্যে ঘরের মাঠেই আয়োজিত হবে ৯টি ম্যাচ।

আগামী ২০২৬-২৭ মরসুমে ভারত সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে এবং ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিধর অস্ট্রেলিয়া। ১৭টি শহরে ছড়িয়ে থাকা এই মেগা সূচিতে রয়েছে মোট ৯টি ওয়ানডে, ৮টি টি-২০ এবং ৫টি হাই-ভোল্টেজ টেস্ট ম্যাচ।

একনজরে ভারতীয় ক্রিকেটের ঠাসা সূচি

  • সেপ্টেম্বর-অক্টোবর (ওয়েস্ট ইন্ডিজ সফর): ৩টি ওয়ানডে (২৭ ও ৩০ সেপ্টেম্বর, ৩ অক্টোবর) এবং ৫টি টি-২০ (৬, ৯, ১১, ১৪ ও ১৭ অক্টোবর)। খেলা হবে তিরুবনন্তপুরম, গুয়াহাটি, চণ্ডীগড়, লখনউ, রাঁচি, ইন্দোর, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে।
  • ডিসেম্বর (শ্রীলঙ্কা সফর): ৩টি ওয়ানডে (১৩, ১৬ ও ১৯ ডিসেম্বর) এবং ৩টি টি-২০ (২২, ২৪ ও ২৭ ডিসেম্বর)। ভেন্যু— দিল্লি, বেঙ্গালুরু, আমদাবাদ, রাজকোট, কটক ও পুণে।
  • জানুয়ারি (জিম্বাবোয়ে সফর): নতুন বছরের শুরুতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ৩ জানুয়ারি কলকাতা, ৬ জানুয়ারি হায়দরাবাদ এবং ৯ জানুয়ারি মুম্বইয়ে বসবে এই আসর।

মরসুমের মূল আকর্ষণ বর্ডার-গাভাসকর ট্রফি

জানুয়ারি-ফেব্রুয়ারি জুড়ে চলবে ভারত-অস্ট্রেলিয়া শ্রেষ্ঠত্বের লড়াই। ৫ ম্যাচের এই টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে নাগপুর (২১-২৫ জানুয়ারি), চেন্নাই (২৯ জানুয়ারি-২ ফেব্রুয়ারি), গুয়াহাটি (১১-১৫ ফেব্রুয়ারি), রাঁচি (১৯-২৩ ফেব্রুয়ারি) এবং আমদাবাদে (২৭ ফেব্রুয়ারি-৩ মার্চ)। প্যাট কামিন্স ও স্টিভ স্মিথদের সামনে এবার ভারতের মাটিতে সিরিজ জয়ের কঠিন চ্যালেঞ্জ, কারণ শেষবার ভারত এই ট্রফি জিতেছিল ২-১ ব্যবধানে। বিশ্বকাপের আগে নিজেদের সেরাটা প্রমাণ করতে এই সূচিই হতে চলেছে বিরাট-রোহিতদের আসল মঞ্চ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *