ক্লাসরুমেই ছাত্রীকে প্রেমের প্রস্তাব অধ্যাপকের, পাল্টা জুতোর ঘায়ে কড়া শিক্ষা দিলেন তরুণী
March 26, 20266:18 pm

বেঙ্গালুরুর এক নামী মেডিক্যাল কলেজে ক্লাস চলাকালীনই ছাত্রীর প্রতি নিজের অনুভূতির কথা জানান এক অধ্যাপক। ভরা ক্লাসে মাইক্রোফোন হাতে নিয়ে তিনি দাবি করেন, ওই ছাত্রীই নাকি আগে তাঁকে ‘আই লাভ ইউ’ বলেছিলেন। এই মন্তব্যের পরেই রণক্ষেত্রের চেহারা নেয় ক্যাম্পাস।
অধ্যাপকের এমন আচরণে ক্ষোভে ফেটে পড়েন ওই ছাত্রী এবং তাঁর সহপাঠীরা। ভিডিওতে দেখা যায়, ছাত্রী সপাটে অধ্যাপকের দাবি অস্বীকার করে তাঁকে প্রিন্সিপালের কাছে যাওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ছেন। পরিস্থিতি চরমে পৌঁছালে ছাত্রীর হাতে জুতোর বাড়িও খেতে হয় ওই শিক্ষককে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ।