ইরান-ইজরায়েল সংঘাতের আবহে জরুরি বৈঠক ডাকলেন মোদী, থাকছেন কি মমতা

ইরান-ইজরায়েল সংঘাতের আবহে জরুরি বৈঠক ডাকলেন মোদী, থাকছেন কি মমতা

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে হাই-ভোল্টেজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এই আলোচনা অনুষ্ঠিত হবে। বিশেষ করে ইরান ও হরমুজ প্রণালীর উত্তেজনায় জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, তা মোকাবিলায় কেন্দ্র-রাজ্য সমন্বিত রণকৌশল সাজানোই এই বৈঠকের মূল লক্ষ্য।

প্রধানমন্ত্রী মঙ্গলবার রাজ্যসভায় স্পষ্ট করেছেন যে, এই যুদ্ধের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। তাই অতিমারি চলাকালীন ‘টিম ইন্ডিয়া’র যে সংহতি দেখা গিয়েছিল, সেই একই মেজাজে রাজ্যগুলোকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। মজুদদারি রুখতে এবং তেল-গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে রাজ্যগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই বৈঠকে যোগ দেওয়ার কথা নিশ্চিত করলেও, নজর থাকবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের দিকে। তবে যেসব রাজ্যে বর্তমানে নির্বাচনী আচরণবিধি জারি রয়েছে, সেই রাজ্যগুলি এই আলোচনার আওতার বাইরে থাকছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *