জ্বালানি সংকট রুখতে রণহুঙ্কার! হরমুজ প্রণালীতে ৫ রণতরী পাঠালো ভারত

জ্বালানি সংকট রুখতে রণহুঙ্কার! হরমুজ প্রণালীতে ৫ রণতরী পাঠালো ভারত

আমেরিকা-ইজরায়েল বনাম ইরান দ্বন্দ্বে উত্তাল বিশ্বের ‘তৈল ধমনী’ হরমুজ প্রণালী। ক্ষেপণাস্ত্র হামলা আর পালটা অবরোধে বিশ্বজুড়ে ঘনিয়ে এসেছে জ্বালানি সংকট। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে দেশের তেল ও গ্যাসের জোগান নিশ্চিত করতে ময়দানে নামল ভারতীয় নৌসেনা। শুরু হয়েছে হাই-ভোল্টেজ অপারেশন ‘উর্জা সুরক্ষা’।

হরমুজ প্রণালীতে আটকে থাকা ২০টি গুরুত্বপূর্ণ ভারতমুখী জাহাজকে নিরাপত্তা দিতে পাঠানো হয়েছে ৫টি শক্তিশালী রণতরী। ওমান উপকূল থেকে আরব সাগর পর্যন্ত পণ্যবাহী জাহাজগুলিকে এসকর্ট করে আনবে এই যুদ্ধজাহাজগুলো। তবে উত্তেজনার মাঝেই ভারতকে বড় স্বস্তি দিয়েছে বন্ধু দেশ ইরান। দিল্লিকে বিশেষ ছাড় দিয়ে নিজেদের জলপথ উন্মুক্ত রাখার কথা জানিয়েছে তেহরান। রাশিয়া, চিন এবং পাকিস্তানের সঙ্গে ভারতকেও নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা দিয়েছে তারা। অন্যদিকে, ইরানের নৌসেনা প্রধান আলিরেজা টাংসিরিকে ইজরায়েল খতম করার খবরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যুদ্ধ বিরতি না হওয়া পর্যন্ত সমুদ্রপথে ভারতের এই অতন্দ্র প্রহরা জারি থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *