নির্বাচনের আবহে রামনবমী ঘিরে টানটান উত্তেজনা, ৩ হাজার পুলিশ নামিয়ে নজিরবিহীন নিরাপত্তার ছক নবান্নের

নির্বাচনের আবহে রামনবমী ঘিরে টানটান উত্তেজনা, ৩ হাজার পুলিশ নামিয়ে নজিরবিহীন নিরাপত্তার ছক নবান্নের

বিধানসভা ভোটের মুখে রামনবমীর মিছিলে কড়া বিধিনিষেধ জারি করল রাজ্য সরকার। নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে যে, রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রায় ৩ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হবে। প্রয়োজনে পরিস্থিতি সামাল দিতে নামানো হতে পারে কেন্দ্রীয় বাহিনীও।

প্রশাসন সূত্রে খবর, ২৬ থেকে ২৯ মার্চের মধ্যে হাওড়া, চন্দননগর ও ইসলামপুর সহ রাজ্যের বিভিন্ন জেলায় বড়সড় মিছিলের সম্ভাবনা রয়েছে। গত কয়েক বছরের তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখে এবার শিবপুর ও রিষড়ার মতো স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়তি নজরদারি চালানো হবে। প্রতিটি মিছিলের জন্য নির্দিষ্ট রুট বেঁধে দিয়েছে পুলিশ এবং স্পষ্ট জানানো হয়েছে যে একটি মিছিলে ৫০০ জনের বেশি মানুষ অংশ নিতে পারবেন না। পরিস্থিতির ওপর প্রতি মুহূর্তের নজর রাখতে নবান্নে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *