ফের দাপট দেখাচ্ছে করোনা! ২৩ দেশে ছড়াচ্ছে ভয়ংকর নতুন ভেরিয়েন্ট

নিউজ ডেস্ক ।। ওমিক্রনের পুরনো রূপই এবার নতুন সাজে ফিরে এসে ঘুম কেড়েছে বিজ্ঞানীদের। আমেরিকা সহ বিশ্বের ২৩টি দেশে হু হু করে বাড়ছে করোনার ‘BA.3.2’ ভেরিয়েন্ট। মাত্র কয়েক দিনে বদলে ফেলেছে নিজের রূপ, স্পাইক প্রোটিনে ধরা পড়েছে রেকর্ড ৭৫টি মিউটেশন।
ভ্যাকসিন কি আদৌ কাজ করবে?
গবেষকরা জানাচ্ছেন, এই ভেরিয়েন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দিতে অত্যন্ত দক্ষ। ফলে আগের নেওয়া ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে আক্রান্তের সংখ্যা বাড়লেও স্বস্তির খবর একটাই— আক্রান্তদের শরীরে উপসর্গ আপাতত মৃদু।
ভারতের পরিস্থিতি কী?
বিশ্বজুড়ে উদ্বেগ বাড়লেও ভারতে এখনও এই ভেরিয়েন্টের কোনো হদিশ মেলেনি। বিশেষজ্ঞদের মতে, এ দেশে টিকাকরণ সম্পন্ন হওয়ায় আপাতত বড় কোনো বিপদের আশঙ্কা নেই। তবে ভিড় এলাকায় মাস্ক ব্যবহার ও সতর্কতা বজায় রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।