প্রবল দুর্যোগে মাঝ আকাশে উৎকণ্ঠা, অবশেষে কলকাতায় নিরাপদে অবতরণ মুখ্যমন্ত্রীর বিমানের

প্রবল দুর্যোগে মাঝ আকাশে উৎকণ্ঠা, অবশেষে কলকাতায় নিরাপদে অবতরণ মুখ্যমন্ত্রীর বিমানের

বীরভূমের কর্মসূচি শেষ করে অন্ডাল থেকে ফেরার পথে প্রবল প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। কলকাতা ও সংলগ্ন এলাকায় ১০-১২ কিলোমিটার উচ্চতার বজ্রগর্ভ মেঘ ও ভারী বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে অবতরণ করা আসাম্ভব হয়ে পড়ে। ফলে দীর্ঘ সময় ধরে রানাঘাট, সোনারপুর ও ডায়মন্ড হারবারের আকাশে চক্কর কাটতে থাকে মুখ্যমন্ত্রীর বিমানটি।

খারাপ আবহাওয়ার কারণে কয়েক দফায় নামার চেষ্টা করেও ব্যর্থ হয় বিমানটি। পরিস্থিতি জটিল হওয়ায় একসময় বেহালা ফ্লাইং ক্লাবের ওপর দিয়েও চক্কর কাটে সেটি। এমনকি জ্বালানির সীমাবদ্ধতা ও অন্ডালে ফিরে যাওয়ার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছিল চরম অনিশ্চয়তা। প্রতিকূল বাতাসের গতির কারণে দীর্ঘক্ষণ আকাশেই অবস্থান করতে বাধ্য হন মুখ্যমন্ত্রী।

অবশেষে আকাশ পরিষ্কার হতে শুরু করলে এবং বৃষ্টির দাপট কিছুটা কমলে স্বস্তি ফেরে। বিকেল ৫টা ১৮ মিনিটে কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি। প্রায় দেড় ঘণ্টার উৎকণ্ঠার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী সুস্থ অবস্থায় গন্তব্যে পৌঁছান। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ২৪ পরগনা ও দমদম এলাকায় আকস্মিক ঝড়ের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *