৩০০০ কিলোমিটার পথ পেরিয়ে মাঝ আকাশ থেকে দিল্লিতে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

৩০০০ কিলোমিটার পথ পেরিয়ে মাঝ আকাশ থেকে দিল্লিতে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

লন্ডনগামী বিমানে হঠাৎ অদ্ভুত শব্দ আর মাঝপথ থেকেই ইউ-টার্ন নিলেন পাইলট। সৌদি আরবের আকাশসীমায় পৌঁছানোর পর এয়ার ইন্ডিয়ার এআই ১১১ ফ্লাইটে যান্ত্রিক বিভ্রাট ধরা পড়ে। দীর্ঘ ৭ ঘণ্টা আকাশে ওড়ার পর নিরুপায় হয়ে দিল্লিতেই জরুরি অবতরণ করতে হয় বিমানটিকে। যুদ্ধকবলিত এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় নিরাপত্তার খাতিরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। গত ১০ দিনের মধ্যে এয়ার ইন্ডিয়ার বিমানে এমন বিভ্রাটের ঘটনা এটি দ্বিতীয়বার। যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হলেও বারবার এমন যান্ত্রিক গোলযোগে সুরক্ষার প্রশ্ন উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *