উধাও এলপিজি সিলিন্ডার! যুদ্ধের আঁচে বেলুড় শ্রমজীবী হাসপাতালে কাঠের উনুনে রান্নার চরম ভোগান্তি
March 26, 20268:55 pm

বেলুড় শ্রমজীবী হাসপাতালে নজিরবিহীন জ্বালানি সংকট। রান্নার সিলিন্ডার অমিল হওয়ায় বাধ্য হয়ে কাঠের উনুনে ২০০ জনের রান্না সারছেন কর্মীরা। অসহ্য ধোঁয়া আর গরমে হাঁসফাঁস করছেন রোগী ও স্বাস্থ্যকর্মীরা। এই সংকটের জেরে হাসপাতালের চারপাশের ভাতের হোটেলগুলিও বন্ধের মুখে, ফলে বিপাকে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা রোগীর আত্মীয়রা।
জ্বালানির টান কেবল হেঁশেলেই নয়, প্রভাব ফেলেছে পরিবহণেও। গ্যাস নেই বলে শ্রীরামপুর থেকে শেওড়াফুলি রুটের অধিকাংশ অটো চলাচল বন্ধ। ফলে অসুস্থ রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। হাসপাতালের সহ-সম্পাদক গৌতম সরকার জানান, চাহিদার তুলনায় সিলিন্ডার সরবরাহ তলানিতে ঠেকেছে। দ্রুত সরকারি হস্তক্ষেপ না মিললে পরিষেবা সচল রাখা আসাম্ভব হয়ে পড়বে।