আবু ধাবিতে আকাশপথে মিসাইল হামলা, ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারালেন এক ভারতীয়

আবু ধাবিতে আকাশপথে মিসাইল হামলা, ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারালেন এক ভারতীয়

আবু ধাবিতে মাঝ আকাশে ধ্বংস করা হলো ঘাতক ব্যালিস্টিক মিসাইল। তবে বিপদ কাটল না পুরোপুরি। আকাশ থেকে ভেঙে পড়া মিসাইলের জ্বলন্ত ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারিয়েছেন এক ভারতীয় নাগরিক ও এক পাকিস্তানি নাগরিক। বৃহস্পতিবার দুবাইয়ের সুইহান স্ট্রিটের ওপর এই ধ্বংসাবশেষ আছড়ে পড়লে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় আরও এক ভারতীয়সহ মোট তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই উদ্ধারকারী দল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়। এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে মিসাইলটি রুখে দিলেও মাটির ওপর নেমে আসা তার ধ্বংসাবশেষ যে কতটা প্রাণঘাতী হতে পারে, এই ঘটনা তারই প্রমাণ দিল। সংযুক্ত আরব আমিরশাহি প্রশাসন সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে কেবল সরকারি তথ্যের ওপর ভরসা রাখার নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *