ইডেনে কেকেআরের শেষ ধামাকা ও আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
March 26, 20268:57 pm

বিধানসভা ভোটের আবহেই আইপিএলের মহাযুদ্ধের নির্ঘণ্ট চূড়ান্ত করল বিসিসিআই। আগামী ২৮ মার্চ বেঙ্গালুরুতে আরসিবি বনাম হায়দরাবাদ দ্বৈরথ দিয়ে শুরু হচ্ছে কোটিপতি লিগ। তবে এবার থাকছে না কোনো জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান।
কলকাতা নাইট রাইডার্সের লড়াই শুরু হচ্ছে ২৯ মার্চ ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে। ঘরের মাঠ ইডেনে কেকেআর প্রথম তিনটি ম্যাচ খেলবে ২, ৬ ও ৯ এপ্রিল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নিরাপত্তার কথা মাথায় রেখে ১৯ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত কলকাতায় কোনো ম্যাচ রাখা হয়নি। তবে লিগ পর্বের শেষলগ্নে ইডেনে ফিরছে রাহানের দল। ১৬, ২০ ও ২৪ মে ঘরের মাঠে টানা তিনটি ম্যাচ খেলে প্লে-অফের টিকিট নিশ্চিত করতে চাইবে নাইটরা। কেকেআরের অধিকাংশ ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।