ভোটার তালিকায় নাম নেই কিন্তু ভোট করানোর দায়িত্ব পেলেন শিক্ষকরা, শোরগোল পূর্ব বর্ধমানে

ভোটার তালিকায় নাম নেই কিন্তু ভোট করানোর দায়িত্ব পেলেন শিক্ষকরা, শোরগোল পূর্ব বর্ধমানে

পূর্ব বর্ধমান জেলায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া সত্ত্বেও একাধিক শিক্ষককে ভোটকর্মী হিসেবে নিয়োগের চিঠি পাঠাল নির্বাচন কমিশন। বর্ধমানের ২ নম্বর ব্লকের শ্রীরামকৃষ্ণ বিদ্যামন্দিরের শিক্ষক শেখ ফিরোজ হোসেন এবং হুরিয়া পাবলিক স্কুলের শিক্ষক আয়ূব আলির মতো অনেকের নামই সংশোধিত তালিকা থেকে ‘ডিলিট’ বা বাদ দেওয়া হয়েছে। অথচ তাঁদেরকেই প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে নিয়োগপত্র পাঠানো হয়েছে, যা নিয়ে জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য ও বিভ্রান্তি ছড়িয়েছে।

ভোটাধিকার হারানো এই শিক্ষকদের হাতে এমনকি পোস্টাল ব্যালটের ফর্মও তুলে দেওয়া হয়েছে। তালিত গৌড়েশ্বর হাই স্কুলের শিক্ষক শেখ রবিয়েল হোসেনের নামও তালিকায় ‘বিবেচনাধীন’ থাকা সত্ত্বেও তাঁকে প্রথম পোলিং অফিসার করা হয়েছে। আগামী শুক্রবার ও শনিবার তাঁদের প্রশিক্ষণের দিন ধার্য করা হলেও, ভোটার তালিকায় নামহীন ব্যক্তিদের এই নিয়োগের আইনি বৈধতা নিয়ে উঠছে বড় প্রশ্ন। এই নজিরবিহীন প্রশাসনিক ত্রুটি নিয়ে জেলা প্রশাসনের কর্তারা আপাতত নীরব রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *