ইরানের পাল্টা হুঁশিয়ারিতে টালমাটাল বিশ্ববাজার, ফের বন্ধ হতে পারে দ্বিতীয় বৃহত্তম জ্বালানি পথ

ইরানের পাল্টা হুঁশিয়ারিতে টালমাটাল বিশ্ববাজার, ফের বন্ধ হতে পারে দ্বিতীয় বৃহত্তম জ্বালানি পথ

হরমুজ প্রণালীর পর এবার বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। তেহরানের সামরিক কর্মকর্তাদের দাবি, আমেরিকা বা ইসরায়েল যদি ইরানের জ্বালানি কেন্দ্রগুলোতে হামলা চালায়, তবে লোহিত সাগরসহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোতে অশান্তি সৃষ্টি করা হবে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মাঝে হুথি বিদ্রোহীরাও সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই গুরুত্বপূর্ণ জলপথটি অবরুদ্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে চরম বিপর্যয় ডেকে আনবে।

ইয়েমেন সংলগ্ন বাব আল-মান্দেব প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ১০ শতাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়। বর্তমানে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় এই পথটিই জ্বালানি সরবরাহের প্রধান বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে গত এক বছরে হুথি যোদ্ধারা এই এলাকায় একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সম্প্রতি তাদের নেতারাও হুঁশিয়ারি দিয়েছেন যে, সামরিক সংঘাত বাড়লে তারা যেকোনো মুহূর্তে আক্রমণ শুরু করতে প্রস্তুত। ফলে লোহিত সাগরের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *