পশ্চিম এশিয়ার অস্থিরতায় সঙ্কটে বিমান পরিষেবা, গ্রীষ্মকালীন সূচিতে ৩০০০ ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত

পশ্চিম এশিয়ার অস্থিরতায় সঙ্কটে বিমান পরিষেবা, গ্রীষ্মকালীন সূচিতে ৩০০০ ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত

পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে ভারতীয় বিমান পরিষেবা ক্ষেত্রে বড়সড় রদবদল ঘটছে। আগামী ২৯ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কার্যকর হতে চলা ‘সামার শিডিউলে’ সাপ্তাহিক প্রায় ৩,০০০টি ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশীয় বিমানসংস্থাগুলি। গত বছরের তুলনায় উড়ানের এই সংখ্যা প্রায় ১২ শতাংশ হ্রাস পাওয়ায় আকাশপথে যাতায়াতে বড় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিমানসংস্থাগুলোর এই সিদ্ধান্তের নেপথ্যে মূল কারণ হিসেবে উঠে আসছে আকাশছোঁয়া পরিচালন ব্যয়। বিশেষ করে বিমান জ্বালানির (ATF) মূল্যবৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামা সংস্থাগুলোর ওপর আর্থিক চাপ বাড়িয়েছে। এছাড়া যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক আকাশপথ ব্যবহারে জটিলতা এবং যাত্রী চাহিদা কমে যাওয়ার আশঙ্কাও এই কাটছাঁটের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

ফ্লাইট সংখ্যা কমে যাওয়ায় এপ্রিল মাস থেকে বিমান ভাড়া উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। দেশের বৃহত্তম বিমানসংস্থা ইন্ডিগো জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী তারা উড়ান সংখ্যা সামঞ্জস্য করবে এবং প্রয়োজনে ফুয়েল সারচার্জ আরোপ করা হতে পারে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ভাড়া নিয়ন্ত্রণ ব্যবস্থা তুলে নিলেও, অতিরিক্ত ভাড়া বৃদ্ধির বিষয়ে কড়া নজরদারি বজায় রাখার হুঁশিয়ারি দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *