নিজেকে ‘শিবের অবতার’ দাবি করে মহিলাকে ধর্ষণ, শ্রীঘরে ভণ্ড ধর্মগুরু

নিজেকে ‘শিবের অবতার’ দাবি করে মহিলাকে ধর্ষণ, শ্রীঘরে ভণ্ড ধর্মগুরু

মহারাষ্ট্রের পালঘরে নিজেকে ভগবান শিবের অবতার দাবি করে এক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হলেন ঋষিকেশ বৈদ্য নামের এক স্বঘোষিত ধর্মগুরু। পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মহিলার সঙ্গে অভিযুক্তের পরিচয় হয়। সম্প্রতি নাসিকে এক প্রাক্তন মার্চেন্ট নেভি অফিসারের গ্রেপ্তারের ঘটনায় অনুপ্রাণিত হয়েই নির্যাতিতা ওই ভণ্ড সাধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সাহস দেখান।

অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে পুনেতে মহিলার সঙ্গে দেখা করেন ঋষিকেশ। সেখানে নিজেকে ‘মহাদেব’ এবং মহিলাকে তাঁর ‘পার্বতী’ হিসেবে পরিচয় দিয়ে বিশ্বাস অর্জন করেন তিনি। এরপর একটি লজে নিয়ে গিয়ে মাদক খাইয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, আপত্তিকর ছবি তুলে দীর্ঘ সময় ধরে তাঁকে ব্ল্যাকমেল এবং পুনরায় যৌন হেনস্থার চেষ্টাও চালায় ওই অভিযুক্ত।

ঘটনাটি পুনেতে সংঘটিত হওয়ায় মানিকপুর থানার পুলিশ একটি ‘জিরো এফআইআর’ নথিভুক্ত করেছে। মামলার গুরুত্ব বিবেচনা করে পরবর্তী তদন্তের জন্য এটি পুনের হাদাপসার থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযোগকারীর দাবি, একইভাবে আরও অনেক মহিলাকে জাঁতাকলে ফেলে প্রতারণা ও যৌন নির্যাতন চালিয়েছে এই ভণ্ড ধর্মগুরু। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *