আয়কর রিটার্নে বড় বদল: ফর্ম-১৬-এর বদলে আসছে ফর্ম-১৩০

আয়কর রিটার্নে বড় বদল: ফর্ম-১৬-এর বদলে আসছে ফর্ম-১৩০

আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া নতুন আয়কর বিধিতে চাকরিজীবীদের রিটার্ন জমার প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনছে কেন্দ্র। দীর্ঘদিনের প্রচলিত ফর্ম-১৬-এর পরিবর্তে এখন থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ‘ফর্ম-১৩০’ প্রদান করবে নিয়োগকারী সংস্থা। নতুন এই নিয়ম চালুর লক্ষে ইতিমধ্যে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা আয়কর জমা দেওয়ার পদ্ধতিকে আরও সরল ও স্বচ্ছ করবে বলে আশা করা হচ্ছে।

নতুন এই ফর্ম-১৩০ মূলত তিনটি প্রধান অংশে বিভক্ত থাকবে। প্রথম অংশে নিয়োগকারী ও কর্মীর মৌলিক তথ্য, দ্বিতীয় অংশে বেতন ও টিডিএস বাবদ কেটে নেওয়া অর্থের হিসাব এবং তৃতীয় অংশে করযোগ্য আয় গণনার বিস্তারিত বিবরণ থাকবে। এটি ডিজিটাল পদ্ধতিতে ‘ট্রাসেস’ পোর্টালের মাধ্যমে তৈরি করা হবে, যা হাতে তৈরির কোনো সুযোগ থাকছে না। ফলে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা সহজ হবে।

আর্থিক বিশ্লেষকদের মতে, নতুন এই ব্যবস্থা সাধারণ বেতনভোগী ও প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধাজনক হবে। এতে মূল বেতন, বিভিন্ন ভাতা, করছাড় এবং মিউচুয়াল ফান্ডের মুনাফার মতো তথ্যগুলো আরও সুনির্দিষ্টভাবে উপস্থাপিত হবে। তিন মাসের টিডিএস বিবরণী জমা ও প্রক্রিয়াকরণ সম্পন্ন হলেই কর্মীরা এই নতুন নথিটি হাতে পাবেন, যা আয়কর রিটার্ন দাখিলের কাজকে গতিশীল করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *