পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে আটকে কত ভারতীয়? তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নে সংসদে তথ্য দিল কেন্দ্র

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে আটকে কত ভারতীয়? তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নে সংসদে তথ্য দিল কেন্দ্র

পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের কারণে সেখানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে লোকসভায় সরব হলেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়। তিনি যুদ্ধকবলিত অঞ্চলে আটকে পড়া ভারতীয়দের সঠিক সংখ্যা এবং রাজ্যভিত্তিক তথ্য জানতে চেয়ে মোদী সরকারের কাছে প্রশ্ন উত্থাপন করেন। সাংসদের এই প্রশ্নের প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক সংসদে বর্তমান পরিস্থিতির বিস্তারিত খতিয়ান পেশ করেছে।

বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ জানান, পশ্চিম এশিয়া ও উপসাগরীয় অঞ্চলে প্রায় এক কোটি ভারতীয় বসবাস করেন। যুদ্ধ পরিস্থিতির জেরে আকাশসীমা বন্ধ ও বিমান বাতিল হওয়ায় অনেকেই সমস্যায় পড়েন। তবে ভারতীয় দূতাবাসগুলোর সক্রিয় সহায়তায় ২১ মার্চ পর্যন্ত ৩ লক্ষ ৭৫ হাজার নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এর আগে মার্চ মাসের শুরুতেও কয়েক হাজার ভারতীয়কে বিশেষ বিমান ও বিদেশি ফ্লাইটের মাধ্যমে উদ্ধার করা হয়েছিল।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, পশ্চিম এশিয়ায় আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর মিশন ও দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ১ থেকে ৭ মার্চের মধ্যেই ৫২ হাজারেরও বেশি নাগরিককে বিমানে করে দেশে আনা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এবং নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তনে সরকার সব ধরনের কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *