বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক অপরাধ নয়: ঐতিহাসিক পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের

বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক অপরাধ নয়: ঐতিহাসিক পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের

এলাহাবাদ হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে জানিয়েছে যে, কোনো বিবাহিত পুরুষ যদি অন্য একজন প্রাপ্তবয়স্ক মহিলার সঙ্গে পারস্পরিক সম্মতিতে লিভ-ইন সম্পর্কে থাকেন, তবে তাকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করা যাবে না। উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এক দম্পতির দায়ের করা মামলায় আদালত স্পষ্ট করে যে, নাগরিকদের ব্যক্তিগত অধিকার সামাজিক নৈতিকতা বা জনমতের ভিত্তিতে বিচার করা সম্ভব নয়।

১৮ বছর বয়সী অনামিকা ও তার সঙ্গী নেত্রপালের আবেদনের ভিত্তিতে আদালত এই পর্যবেক্ষণ দেয়। অনামিকার মা নেত্রপালের বিরুদ্ধে মেয়েকে প্রলুব্ধ করার অভিযোগ এনে মামলা করেছিলেন। আদালত সেই আবেদন খারিজ করে জানিয়েছে, যেহেতু দুজনেই প্রাপ্তবয়স্ক এবং স্বেচ্ছায় একত্রে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন, তাই আইনের দৃষ্টিতে এখানে কোনো অপরাধ সংঘটিত হয়নি।

আদালত দম্পতির নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছে। পরিবারের পক্ষ থেকে ‘অনার কিলিং’-এর আশঙ্কা প্রকাশ করায় পুলিশকে বলা হয়েছে যেন ওই দম্পতিকে কোনোভাবেই হেনস্থা বা গ্রেফতার না করা হয়। মামলার পরবর্তী শুনানি আগামী ৮ এপ্রিল ধার্য করা হয়েছে এবং তত দিন পর্যন্ত তাদের সুরক্ষা বজায় রাখার আদেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *