ভোটের আগে চাঁচলে প্রশাসনিক তৎপরতা: ডিসি-আরসি কেন্দ্র পরিদর্শনে জেলাশাসক ও পুলিশ সুপার

ভোটের আগে চাঁচলে প্রশাসনিক তৎপরতা: ডিসি-আরসি কেন্দ্র পরিদর্শনে জেলাশাসক ও পুলিশ সুপার

নির্বাচন দোরগোড়ায়, তাই প্রস্তুতি খতিয়ে দেখতে মালদার চাঁচলে পরিদর্শনে গেলেন জেলাশাসক রাজনবীর সিং কাপুর এবং পুলিশ সুপার অনুপম সিং। বৃহস্পতিবার সকালে বিশাল পুলিশ বাহিনী ও নির্বাচন কমিশনের আধিকারিকদের নিয়ে তাঁরা চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন এবং চাঁচল কলেজ পরিদর্শন করেন। এই দুই জায়গাকেই সম্ভাব্য ডিআরসি কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছে। পরিদর্শনকালে নিরাপত্তা ব্যবস্থা, পরিকাঠামো এবং ইভিএম বিতরণের খুঁটিনাটি খতিয়ে দেখেন প্রশাসনের শীর্ষ কর্তারা।

প্রশাসন সূত্রে খবর, চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর, চাঁচল ও মালতিপুর বিধানসভার ডিসি-আরসি কেন্দ্র চাঁচলেই হতে চলেছে। তবে রতুয়া বিধানসভার কেন্দ্রটি রতুয়াতেই থাকবে। কেন্দ্রগুলো দ্রুত প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবার ১৮৬ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার অনুপম সিং।

এদিনের এই উচ্চপর্যায়ের পরিদর্শনে মহকুমাশাসক ও মহকুমা পুলিশ আধিকারিকসহ অন্যান্য প্রশাসনিক কর্তারাও উপস্থিত ছিলেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে জেলা প্রশাসন কোনো খামতি রাখতে চাইছে না। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই বিশেষ সক্রিয়তা এবং আগাম প্রস্তুতি ঘিরে এখন চাঁচল জুড়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *