নির্বাচন কমিশনের ভূমিকা ও জ্বালানি নীতি নিয়ে সরব মুখ্যমন্ত্রী, গণতন্ত্র রক্ষার ডাক

নির্বাচন কমিশনের ভূমিকা ও জ্বালানি নীতি নিয়ে সরব মুখ্যমন্ত্রী, গণতন্ত্র রক্ষার ডাক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনাকে ‘গণতন্ত্রের হত্যা’ বলে অভিহিত করে তিনি অবিলম্বে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের দাবি জানান।

ভোটার তালিকায় স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান ব্যবস্থা সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, যা স্বৈরাচারী শাসনকেও হার মানায়। বিজেপি ও নির্বাচন কমিশনের সমলোচনা করে তিনি দাবি করেন, বেছে বেছে নাম বাদ দিয়ে মানুষের ভোটাধিকার হরণ করার চেষ্টা চলছে। প্রকৃত ভোটারদের তালিকা জনসমক্ষে না আনা পর্যন্ত এই লড়াই চলবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

পাশাপাশি, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রান্নার গ্যাসের জোগান নিয়েও কড়া অবস্থান নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজ্যে উৎপাদিত এলপিজি কোনোভাবেই রাজ্যের বাইরে পাঠানো যাবে না। নির্বাচনের সময় ভিনরাজ্যের কর্মী ও বাহিনীর চাপে সাধারণ মানুষের গ্যাস সরবরাহে যাতে কোনো ঘাটতি না হয়, তা নিশ্চিত করতেই এই আগাম সতর্কতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *