বসিরহাটে তুলকালাম এক বুথেই উধাও অর্ধেক ভোটার
March 29, 20267:18 am

এক ঝটকায় নাম কাটা গেল ৫০৮ জনের! ক্ষোভে পথ অবরোধে উত্তাল বসিরহাট। বসিরহাট ২ নম্বর ব্লকের স্বরূপনগর গ্রামে ১১ নম্বর বুথে মোট ১১৯৩ জন ভোটারের মধ্যে ৫০৮ জনের নামই নতুন তালিকা থেকে গায়েব হয়ে গেছে। এই বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বারবার বিএলও এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের জানিয়েও কোনো সুরাহা না মেলায় শনিবার স্বরূপনগর-নগরকচুয়া রাস্তা অবরোধ করেন কয়েকশো গ্রামবাসী। বিক্ষোভকারীদের দাবি, সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নামও পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দ্রুত নাম অন্তর্ভুক্ত না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। প্রশাসনের স্পষ্ট কোনো জবাব না পাওয়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে।