ভোটের মুখে ধুন্ধুমার কাণ্ড! পদ্ম ছেড়ে ঘাসফুলে ৩০ পরিবার, বড় ঝটকা খেল বিজেপি

ভোটের মুখে ধুন্ধুমার কাণ্ড! পদ্ম ছেড়ে ঘাসফুলে ৩০ পরিবার, বড় ঝটকা খেল বিজেপি

নির্বাচনী প্রচারের মাঝপথেই ওলটপালট রাজনৈতিক সমীকরণ। গোপীবল্লভপুর বিধানসভার সাঁকরাইলে বিজেপি শিবিরে বড়সড় ভাঙন ধরিয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন বিজেপির মণ্ডল কমিটির সদস্য অসিত পাত্র। তাঁর সঙ্গেই দল ছাড়ল প্রায় ৩০টি পরিবার। তৃণমূল প্রার্থী অজিত মাহাতোর হাত ধরে এই দলবদল সম্পন্ন হয়।

বিজেপি ছেড়ে আসা সদস্যদের দাবি, এলাকায় প্রকৃত উন্নয়নের স্বার্থেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে ঘাসফুল শিবিরের দাবি, রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের টানেই বিরোধী শিবির ছেড়ে সাধারণ মানুষ তাঁদের পাশে দাঁড়াচ্ছেন। ভোটযুদ্ধের মুখে এই বড়সড় ভাঙনে সাঁকরাইল ব্লকে রীতিমতো কোণঠাসা গেরুয়া শিবির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক আগে এই গণবদল ভোটের বাক্সে গভীর প্রভাব ফেলতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *