শহর ও জেলা জুড়ে চরম ‘চার্জশিট-যুদ্ধ’, অমিত শাহকে ‘দিল্লির জমিদার’ বলে তোপ মমতার

শহর ও জেলা জুড়ে চরম ‘চার্জশিট-যুদ্ধ’, অমিত শাহকে ‘দিল্লির জমিদার’ বলে তোপ মমতার

ভোটের মুখে তপ্ত বাংলা! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৩৫ পাতার অভিযোগের পালটা ‘মোটা ভাই জবাব চাই’ কর্মসূচি নিয়ে ময়দানে নামল শাসকদল তৃণমূল। শনিবার শাহ যখন অভিজাত হোটেলে বসে দুর্নীতির খতিয়ান দিচ্ছিলেন, তখন জেলায় জেলায় জনসভা থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি নাম না নিলেও দিল্লির বিজেপি নেতৃত্বকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত বাংলার মানুষের আশীর্বাদকে টলাতে পারবে না। দিল্লির ‘জমিদারদের’ বঞ্চনার জবাব সাধারণ মানুষই দেবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *