যৌনতা নিয়ে যা খুশি প্রশ্ন করুন, ভরা সভায় সাংবাদিকদের সঙ্গে এ কী রসিকতা ট্রাম্পের!

যৌনতা নিয়ে যা খুশি প্রশ্ন করুন, ভরা সভায় সাংবাদিকদের সঙ্গে এ কী রসিকতা ট্রাম্পের!

ফ্লোরিডায় আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ প্রায়োরিটি সামিটে যোগ দিয়ে এক নজিরবিহীন কাণ্ড ঘটিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের বক্তব্য শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প সটান বলে বসেন, “আপনারা নির্দ্বিধায় যে কোনও প্রশ্ন করতে পারেন। এমনকি চাইলে যৌনতা নিয়ে অবাধে প্রশ্ন করতে পারেন আপনারা, আমি সব উত্তর দেব।” ট্রাম্পের মুখে এমন চটুল মন্তব্য শুনে গোটা অডিটোরিয়াম হাসিতে ফেটে পড়লেও নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক।

ইরান যুদ্ধ পরিস্থিতির মাঝেই এই অনুষ্ঠানে ট্রাম্প নিজেকে ‘শান্তির দূত’ হিসেবে দাবি করেন। তিনি বলেন, “আমি বিশ্বের আটটি যুদ্ধ থামিয়ে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছি। আমি চাই বিশ্ব আমাকে একজন শান্তি স্থাপনকারী হিসেবেই মনে রাখুক।” গতানুগতিক রাজনীতিকদের মতো প্রশ্ন এড়িয়ে না গিয়ে ট্রাম্পের এমন মেজাজি ও রসিকতাপূর্ণ অবতার এখন টক অফ দ্য টাউন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *