ক্যানিং পূর্বে চোর-ডাকাত নিয়ে মিছিল করছেন আরাবুল! বিস্ফোরক দাবি শওকতের

ক্যানিং পূর্বে চোর-ডাকাত নিয়ে মিছিল করছেন আরাবুল! বিস্ফোরক দাবি শওকতের

ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী হিসেবে জোরকদমে প্রচার শুরু করেছেন আরাবুল ইসলাম। শনিবার কর্মী-সমর্থকদের বিশাল জনবহর নিয়ে বিভিন্ন বাজার এলাকায় জনসংযোগ সারেন তিনি। নিজের জয় নিয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী আরাবুল দাবি করেন, তার প্রচার দেখে বিদায়ী বিধায়ক শওকত মোল্লার ঘুম উড়ে গিয়েছে।

পাল্টা আক্রমণ শাণিয়ে শওকত মোল্লা বলেন, আরাবুল গোটা কত চোর, ডাকাত আর খুনিদের নিয়ে মিছিল করছেন। একসময়ের তৃণমূল নেতা আরাবুলের আইএসএফ-এ যোগদান এবং এই কেন্দ্রে প্রার্থী হওয়া নিয়ে বর্তমানে সরগরম দক্ষিণ ২৪ পরগনার রাজনীতি। একদিকে জনজোয়ারের দাবি, অন্যদিকে ‘অপরাধী’ তকমা— সব মিলিয়ে ক্যানিং পূর্বের লড়াই এখন তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *