ভোট উৎসবে বাড়তি আনন্দ! এপ্রিলজুড়ে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন চালানোর বড় ঘোষণা ভারতীয় রেলের
March 29, 20268:07 am

রাজ্যে ভোট দিতে ভিনরাজ্য থেকে ফেরার দুশ্চিন্তা শেষ! এপ্রিলের পুরো মাসজুড়ে ২৮টি বিশেষ ট্রেনের সুবিধা দিচ্ছে রেল। হাওড়া, কলকাতা ও সাঁতরাগাছি স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করবে এই ট্রেনগুলি। মূলত ২৩ এবং ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই পাটনা, মুম্বই, চেন্নাই এবং বেঙ্গালুরুর মতো গুরুত্বপূর্ণ রুটে এই স্পেশ্যাল পরিষেবা মিলবে। রেলের এই সিদ্ধান্তে খুশির হাওয়া প্রবাসী ভোটারদের মধ্যে।