ভোটের মুখে দিনহাটায় বড় ধামাকা! ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে খোদ হেভিওয়েট নেতার পরিবারের সদস্য

ভোটের মুখে দিনহাটায় বড় ধামাকা! ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে খোদ হেভিওয়েট নেতার পরিবারের সদস্য

দিনহাটা: ভোটের মুখে বড়সড় ভাঙন শাসক শিবিরে। নিজের কাকা যখন তৃণমূলের হয়ে ময়দানে লড়ছেন, ঠিক তখনই উল্টো সুর গেয়ে বিজেপিতে যোগ দিলেন উদয়ন গুহর ভাইপো জয় গুহ। শনিবার বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মণের হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন তিনি।

বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জয়। তাঁর দাবি, “তৃণমূলের উন্নয়ন মানেই কাটমানি। রাজ্যের সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে।” বাংলার হারানো গৌরব ফেরাতে বিজেপিই একমাত্র বিকল্প বলে মনে করছেন তিনি।

অন্যদিকে, এই দলবদলকে ‘সস্তার রাজনীতি’ বলে কটাক্ষ করেছেন উদয়ন গুহর ভাগ্নে নীলাঞ্জন ব্রহ্ম। তাঁর পালটা দাবি, উন্নয়নের নিরিখে উদয়ন গুহকে কেউ হারাতে পারবে না এবং এই ঘটনায় সাধারণ মানুষের মনে কোনো প্রভাব পড়বে না। নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে ঘরের ছেলের এই দলবদল দিনহাটার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *