২৩ এপ্রিলের আগে বড় অ্যাকশন! এবার এক ধাক্কায় ২ লক্ষ ভোটার বৃদ্ধি

২৩ এপ্রিলের আগে বড় অ্যাকশন! এবার এক ধাক্কায় ২ লক্ষ ভোটার বৃদ্ধি

নির্বাচন কমিশনের তৎপরতা এখন তুঙ্গে। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকার রেশ কাটতে না কাটতেই শনিবার রাতে সামনে এল পশ্চিমবঙ্গের তৃতীয় সম্পূরক ভোটার তালিকা। এবারের তালিকায় মোট ২ লক্ষ ১০ হাজার নাম রয়েছে বলে কমিশন সূত্রে খবর।

রাজ্য নির্বাচনী দফতর জানিয়েছে, স্পেশাল ইনটেনসিভ রিভিউ বা এসআইআর প্রক্রিয়ায় ইতিমধ্যেই প্রায় ৩৮ লক্ষ বিচারাধীন মামলার নিষ্পত্তি হয়েছে। তবে এখনও প্রায় ২২ লক্ষ আবেদন ঝুলে রয়েছে। ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণের আগেই এই সমস্ত অমীমাংসিত মামলা মিটিয়ে ফেলাই এখন কমিশনের পাখির চোখ।

এবার বঙ্গে ভোট হবে দুই দফায়। ২৩ এবং ২৯ এপ্রিল নির্বাচন শেষে ফল প্রকাশ হবে ৪ মে। একদিকে শাসক-বিরোধী দ্বৈরথ, অন্যদিকে নির্ভুল ভোটার তালিকা তৈরি— সব মিলিয়ে ২০২৬-এর হাইভোল্টেজ লড়াইয়ের আগে টানটান উত্তেজনা তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *