এক ফোনেই দুই হোয়াটসঅ্যাপ আর কল শিডিউলের ম্যাজিক জানলে অবাক হবেন আপনিও

এক ফোনেই দুই হোয়াটসঅ্যাপ আর কল শিডিউলের ম্যাজিক জানলে অবাক হবেন আপনিও

দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এখন আর শুধু চ্যাটিংয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং পেশাদার ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে দুটি দুর্দান্ত ফিচার নিয়ে এসেছে এই সংস্থা। ‘কল শিডিউলিং’ এবং ‘ডুয়াল অ্যাকাউন্ট’ ফিচারের মাধ্যমে এখন কাজ হবে আরও সহজ।

মিটিং ভোলার ভয় নেই আর

এখন থেকে হোয়াটসঅ্যাপে ভয়েস বা ভিডিও কল আগে থেকেই নির্ধারিত সময়ে সেট করে রাখা যাবে। গ্রুপ বা ব্যক্তিগত—উভয় ক্ষেত্রেই এই সুবিধা মিলবে।

কীভাবে কল শিডিউল করবেন?

  • প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করে ‘কলস’ (Calls) ট্যাবে যান।
  • সেখানে থাকা ‘শিডিউল’ (Schedule) বাটনে ট্যাপ করুন।
  • কলের নাম বা টপিক এবং ডেসক্রিপশন লিখুন।
  • কল শুরু এবং শেষ হওয়ার সময় সেট করে নিন।
  • কল শুরুর আগে হোয়াটসঅ্যাপ আপনাকে রিমাইন্ডার পাঠিয়ে সতর্ক করে দেবে। এরপর যাদের যুক্ত করতে চান তাদের সিলেক্ট করে ‘Next’ ক্লিক করলেই সবার কাছে নোটিফিকেশন চলে যাবে।

কল বাতিল করার নিয়ম

যদি পরিকল্পনা বদলে যায়, তবে ‘কলস’ সেকশনে গিয়ে ‘Upcoming Calls’-এ ক্লিক করুন। সেখানে ‘Edit’ অপশনে গিয়ে ইভেন্টটি ক্যানসেল করতে পারেন অথবা ‘Delete for Everyone’ ব্যবহার করতে পারেন।

এক ফোনেই চলবে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইফোন ব্যবহারকারীদের জন্য বহুল প্রতীক্ষিত ‘ডুয়াল অ্যাকাউন্ট’ ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে ব্যক্তিগত এবং অফিসের কাজের জন্য আলাদা দুটি ফোন বহন করার প্রয়োজন নেই। একটি হোয়াটসঅ্যাপ অ্যাপের ভেতরেই দুটি ভিন্ন নম্বর দিয়ে অ্যাকাউন্ট সেটআপ করা যাবে এবং খুব সহজেই একটি থেকে অন্যটিতে সুইচ করা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *