বিজেপি নেতাদের উত্থান মমতার হাত ধরেই! চন্দননগরে ইন্দ্রনীল সেনের বিস্ফোরক দাবি

বিজেপি নেতাদের উত্থান মমতার হাত ধরেই! চন্দননগরে ইন্দ্রনীল সেনের বিস্ফোরক দাবি

সামনেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন। চন্দননগরের জ্যোতির মোড়ে নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন। তাঁর দাবি, বর্তমানে বিজেপির প্রথম সারির বহু নেতার রাজনৈতিক পরিচিতি ও উত্থান হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই।

শুভেন্দু অধিকারী, অর্জুন সিং ও নিশীথ প্রামাণিকের নাম উল্লেখ করে ইন্দ্রনীল বলেন, বিজেপির প্রার্থী তালিকায় তাকালেই বোঝা যায় সেখানে তৃণমূলের প্রাক্তনীদেরই প্রাধান্য। তাঁর কটাক্ষ, বাংলার রাজনীতিতে শাসক ও বিরোধী দুই পক্ষেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাপ স্পষ্ট।

এদিন কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করে তিনি বলেন, বিজেপি শাসনে সাধারণ মানুষকে পরিষেবার জন্য লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হয়। বিপরীতে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী ও মানবিক ভাতার মতো প্রকল্পের মাধ্যমে তৃণমূল সরকার মানুষের ঘরে ঘরে সুবিধা পৌঁছে দিয়েছে। চন্দননগরের বাসিন্দাদের উদ্দেশে তাঁর বার্তা, বিগত দিনে ২ লক্ষ ২০ হাজার মানুষের জন্য তিনি কাজ করেছেন এবং ভবিষ্যতেও সেই ধারা বজায় রাখবেন। ভোট দেওয়ার আগে সাধারণ মানুষকে দুই সরকারের কাজের তুলনা করার আহ্বান জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *