মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বোমা হামলার হুঁশিয়ারি ইরানের, সোমবার দুপুর ১২টা পর্যন্ত চরম সময়সীমা

মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বোমা হামলার হুঁশিয়ারি ইরানের, সোমবার দুপুর ১২টা পর্যন্ত চরম সময়সীমা

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ভয়াবহ বোমা হামলার হুঁশিয়ারি দিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)। রবিবার এক বিবৃতিতে তারা জানায়, সোমবার ৩০ মার্চ দুপুর ১২টার মধ্যে ইরান ও ইজরায়েলের হামলায় ধ্বংস হওয়া ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর নিন্দা জানাতে হবে ওয়াশিংটনকে। অন্যথায় এই চরম সময়সীমা পার হওয়ার পর মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সব শিক্ষা প্রতিষ্ঠানে পাল্টা হামলা চালানো হবে।

সম্প্রতি আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের দুটি বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ ধ্বংস হওয়ার অভিযোগ তুলে এই কড়া পদক্ষেপের বার্তা দিয়েছে তেহরান। ইরানের দাবি, যদি আমেরিকা তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপদ রাখতে চায়, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারিভাবে এই ধ্বংসলীলার নিন্দা করতে হবে। এদিকে সংঘাতের আশঙ্কায় মধ্যপ্রাচ্যের সব ক্যাম্পাস বন্ধ রাখা হয়েছে এবং ভারতের সিবিএসই বোর্ড সেখানে যাবতীয় পরীক্ষা বাতিল করেছে।

পশ্চিম এশিয়ায় উত্তেজনার পারদ চড়তেই ওয়াশিংটন পাল্টা ব্যবস্থা হিসেবে ওই অঞ্চলে আরও সাড়ে তিন হাজার সেনা মোতায়েন করেছে। সাগরে পাঠানো হয়েছে শক্তিশালী যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’, যাতে রয়েছে প্রায় ২৫০০ মেরিন সেনা। পরিস্থিতির গুরুত্ব বুঝে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের এই হুঁশিয়ারির পর আমেরিকা বড় ধরনের কোনো সামরিক অভিযান বা ‘গ্রাউন্ড ইনভেশন’ শুরু করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *